শরীফ আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি।:
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার বাংলাদেশ স্কাউটস, ১২২ তম স্কাউট ইউনিট লিডার বেসিক দাউদকান্দি উপজেলা স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-২০২০, পাঁচ দিন ব্যাপী (আবাসিক) সমাপনী অনুষ্ঠানে কার্যক্রম সম্পন্ন করা হল।
স্থানঃ জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম, দাউদকান্দি, কুমিল্লা। উক্ত কোর্সে দাউদকান্দি উপজেলার ৩৮টি স্কুল ও মাদ্রাসার শিক্ষকের অংশগ্রহণ করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন করে অংশগ্রহণ করেন। আঞ্চলিক সম্পাদক, বাংলাদেশ স্কাউট, কুমিল্লা অঞ্চলের জনাব মোঃ আব্দুল আওয়াল ভূঁইয়া বলেন স্কাউট একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন যা মানুষের জীবনকে সুন্দর করে তুলতে পারেন।
তিনি প্রশিক্ষণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন দেহ ও মন ভালো রাখতে পারে শুধু স্কাউট শিক্ষা অর্জন করলে। উক্ত কোর্সটি পরিচালনা করেন টি, এল স্কাউট লিডার। তাদের সংখ্যা ছিলো প্রায় ১০ জন। স্কাউটের প্রতিষ্ঠাতা রর্বাট স্টীফেনশন স্মীর্থ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। স্কাউটের আইন সাতটি।
একটি গানের মাধ্যমে বলা যায়……. “বিশ্বাসী বন্ধু বিনয়ী সদয়, প্রফুল্ল মিত্যবয়ী নির্মল রয়” স্কাউটের মূলনীতি তিনটি তাহলো আল্লাহর প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস এবং অন্যের প্রতি বিশ্বাস।
স্কাউটের কতকগুলো থীম হল- পরিচ্ছন্ন জীবনের জন্য স্কাউটিং। হাতে কলমে শিক্ষাই, প্রকৃত শিক্ষা। প্রকৃতি থেকে অর্জিত শিক্ষা, প্রকৃত শিক্ষা। যায় দিন ভালো, আসে দিন আরো ভালো।
উক্ত সমাপনী অনুষ্ঠানে সকল প্রশিক্ষণ শিক্ষকদের ব্যাজ এবং কোর্সের সার্টিফিকেট প্রদান করেন। বক্তৃতার বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী পালনের মাধ্যমে নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন।
তার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিকে বেশি খেয়াল রাখতে হবে। সর্বশেষে সবার মঙ্গল কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
