এইমাত্র পাওয়া

শিক্ষকদের বিদেশ সফর: গণশিক্ষা প্রতিমন্ত্রীর নতুন নির্দেশনা

‘প্রাথমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের পেশাগত দক্ষতার বৃদ্ধির বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তাই ‘সরকার শিক্ষকদেরকে দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করার ব্যবস্থা করছে’ বলে জানান তিনি।

বৃহস্পতিবার কুড়িগ্রাম পিটিআইয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধন, নবীনবরণ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকের শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর। আর শিক্ষকরা হচ্ছেন কারিগরদের কারিগর। তাই শিক্ষকদেরকেই কোমলমতি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

পরে প্রতিমন্ত্রী ডিপিএড কোর্সের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট উত্তম কুমার ধরের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ ও কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.