তিতাস উপজেলা থেকে:
কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাছিমপুর আর.আর ইনস্টিটিউশনে ২০২০ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফরিদাইয়াসমিন,কুমিল্লা উওর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মোঃ নুর নবী চেয়ারম্যান,স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী শ্রী বিবেকান্দ পোদ্দার বিবু প্রমুখ।
এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মুনছুর আলী,মোঃ মজিবর রহমান,মোঃ কবির হোসেন কুতুব,সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ মর্জিনা আক্তার, বাজার কমিটির সভাপতি আব্দুল বাতেন সরকার রেনু মিয়া ভান্ডারী,মোঃ মজিবুর রহমান,মোঃ কবির হোসেন মাস্টার,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায় শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
