এইমাত্র পাওয়া

তিতাসে এসএসসি পরীক্ষাদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার-তিতাস থেকে:

কুমিল্লার তিতাস উপজেলার চরকুমারিয়া কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জানুয়ারি শনিবার দুপুরে সাতানী ইউনিয়নের চরকুমারিয়া কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোশাম্মৎ মোছাম্মদ রাশেদা আক্তার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,কুমিল্লা উওর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ নুর নবী চেয়ারম্যান,সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ জাকির হোসেন সরকার,স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান,মোঃ আনিসুর রহমান ভূঁইয়া,প্রধান শিক্ষক মোঃ মেহরাব হোসেন সুমন,মোহাম্মদ জামাল উদ্দিন,মোহাম্মদ নাজমুল সিকদার বাসনা,মোঃ মুর্শিদ ব্যাপারী,মোঃ মনির হোসেন,উপজেলা ছাত্র লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উওর জেলা ছাত্র লীগের সহসভাপতি মোঃ হাতেম তায়ী,উপজেলা ছাত্র লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আরো অনেকে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ মনির হোসেন মাস্টার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.