নিজস্ব প্রতিবেদক।।
হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় টিকা মজুদ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে অন্তত ১০ ধরনের টিকার বড় চালান শিগগির আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই কর্মকর্তারা।
মঙ্গলবার একটি কার্গো ফ্লাইটে এসব টিকা আসার সম্ভবনার কথা বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
শুক্রবার তিনি বলেন, “মে মাসের ৫ তারিখে প্রথম ফ্লাইট আসবে হয়তো। পরবর্তীতে ধারাবাহিকভাবে টিকা আসতে থাকবে। টিকার প্রথম চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।”
এর মধ্যে বিসিজি, পেন্টা, ওপিভি, পিসিভি, এমআর ও টিডি এই ছয় ধরনের টিকার মজুদ প্রায় শূন্য বলে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা।
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির জন্য টিকা দেওয়ার কার্যক্রম চলছিল। তবে হাম-রুবেলা নিয়মিত টিকায় টান পড়েছে।
১২ ধরনের রোগের জন্য নয়টি টিকা দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন বয়সী শিশুদের সাতটি টিকা দেওয়া হয় নিয়মিত কর্মসূচির আওতায়। এটি সারা বছর ধরে চলে। শিশুরা কোন বয়সে কোন টিকা পাবে, তা নির্দিষ্ট করা আছে।
এসব টিকা হল- যক্ষ্মা প্রতিরোধে বিসিজি, পোলিও প্রতিরোধে ওপিভি, পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয় হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাসহ পাঁচ রোগ প্রতিরোধে, ধনুষ্টঙ্কার ও ডিফথেরিয়া প্রতিরোধে টিডি, হামের জন্য এমআর, নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি ও টিসিভি দেওয়ার হয় টাইফয়েড প্রতিরোধে।
আর দুটি টিকা দেওয়া হয় নারীদের। কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আর প্রজননক্ষম নারীদের ধনুষ্টঙ্কার ও ডিপথেরিয়া প্রতিরোধে দেওয়া হয় আরেকটি টিকা।
করোনা ভাইরাস প্রতিরোধেও টিকা চালু আছে দেশে।
শিক্ষাবার্তা /এ/ ০৩/০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

