নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, টেকনোলজিকে অভিশাপ হিসেবে নেওয়া যাবেনা। এর ইতিবাচক ব্যবহার করতে হবে। জ্বালানি সংকট মোকাবিলায় অনলাইন ক্লাসে যেতে হচ্ছে। পৃথিবীর অনেক দেশ পেনলেস, পেপারলেস শিক্ষায় চলে গেছে। সময়ের চাহিদায় আমাদেরও সেদিকে যেতে হবে।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একদিন অনলাইন, পরের দিন অফলাইনে যেতে হচ্ছে। এটা পৃথিবী ব্যাপী সমস্যা। আমাদের তা অনুধাবন করতে হবে। আমাদের জ্বালানি রেশনিং করতে হচ্ছে
শিক্ষাবার্তা /এ/ ০৬/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
