নিজস্ব প্রতিবেদকঃ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আপাতত এই ভাতা বাড়ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গতকাল শনিবার মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়-এর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মার্চের শুরুতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে গত ৫ মার্চ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়-এ পাঠানো হয়।
সংশ্লিষ্টরা আশা করেছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দ্রুতই এ প্রস্তাব কার্যকর হবে। তবে রোববার (৫ এপ্রিল) প্রস্তাবটি নাকচ হওয়ায় আপাতত উৎসব ভাতা বাড়ছে না।
এদিকে, ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত তাদের ওপর আর্থিক চাপ আরও বাড়াবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
