ঢাকা: ইংলিশ মিডিয়াম স্কুলের নীতিমালা প্রণয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। তিনি বলেন, দেশের ইংলিশ মিডিয়াম শিক্ষাব্যবস্থাকে একটি সুসংহত কাঠামোর মধ্যে আনতে সরকার কাজ করছে। শিক্ষার মান নিশ্চিত করা, পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নিবন্ধন প্রক্রিয়া, শিক্ষক নিয়োগের মানদণ্ড, পাঠ্যক্রম তদারকি এবং ফি কাঠামো নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি আরও বলেন, কোনো প্রতিষ্ঠান যেন বাণিজ্যিক মনোভাব নিয়ে শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার না করে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। আলোচনায় প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে শিগগিরই একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানানো হয়।
শিক্ষাবার্তা /স/৫/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
