নিউজ ডেস্ক।।
দেশের কয়েকটি জেলায় মার্চ মাসের শেষের দিক থেকে তাপপ্রবাহ শুরু হয়। এপ্রিলের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। আজ শনিবার দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে, পাশাপাশি কয়েক দফা মৃদু ও মাঝারি তাপপ্রবাহও দেখা দিতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে তিন থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সমকালকে বলেন, এপ্রিল মাসে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে। তবে দুই-একটি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই মাসে বঙ্গোপসাগরে তিন থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
