নিজস্ব প্রতিবেদক।।
দিনাজপুরের হিলিতে এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক হিলির বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে এক শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি পরিবার জানতে পারার পর ভুক্তভোগীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
থানা সূত্র জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা /এ/৩১/০৩/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
