এইমাত্র পাওয়া

জাল সনদে চাকরি শিক্ষকসহ দুজনের সাজা

নিজস্ব প্রতিবেদক।।

জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে খুলনা সিটি গার্লস কলেজের এক প্রদর্শককে ছয় বছরের কারাদণ্ড ও ১৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

এ ছাড়া আদালত অন্য একটি মামলায় বাগেরহাটের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ এক মাঠ সহকারীকে অর্থ আত্মসাতের দায়ে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা এসব মামলা করেছিলেন।

কমিশনের পাবলিক প্রসিকিউটর মো. মোফাক্কার হোসেন মনি জানান, সিটি গার্লস কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক ওমর ফারুক জাল সনদে কলেজে নিয়োগ পান।

ওই ঘটনায় কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রাজ কুমার সাহা মামলা করেন। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি ধারায় আদালত ওমরকে সাজা দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মনি আরো বলেন, বাগেরহাটের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১১ লাখ টাকা আত্মসাতের দায়ে প্রকল্পের মাঠ সহকারী কল্যাণ অধিকারীকে দুটি ধারায় তিন বছর ও সাত করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

তবে আসামি কল্যাণ অধিকারী পলাতক রয়েছেন।

শিক্ষাবার্তা /এ/৩০/০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.