নিজস্ব প্রতিবেদক।।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে যেসব বিদ্যালয়ে এখনো মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, সেগুলোতে এ সুবিধা চালু করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু হয়েছে।সোমবার (৩০ মার্চ) এক স্মারকে মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছ থেকে নির্দিষ্ট ছকে তথ্য চাওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিষ্ঠানের নামসহ মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংখ্যা, কম্পিউটার ল্যাবের অবস্থা ও কম্পিউটারের সংখ্যা, আইসিটি বিষয়ের অবস্থা এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। পাশাপাশি এসব সুবিধা কার্যকর না অকার্যকর, সেটিও উল্লেখ করতে বলা হয়েছে।
মাউশি আরও জানিয়েছে, এসব তথ্য আগামী ৩ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট উপপরিচালকের দপ্তরে পাঠাতে হবে। তবে উপপরিচালকের দপ্তর ব্যতীত সরাসরি অধিদপ্তরে তথ্য পাঠানোর প্রয়োজন নেই বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবার্তা /এ/৩০/০৩/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
