এইমাত্র পাওয়া

দুই মন্ত্রী- প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

 নিউজ ডেস্ক।। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিপরিষদে দুই মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনাব মোহাম্মদ আমিন উর রশিদের দপ্তরে পরিবর্তন আনা হয়েছে।

আগে তার দায়িত্বে ছিল খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। পুনর্বণ্টনের পর তার দায়িত্বে থাকছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়।
অন্যদিকে, প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারীর দায়িত্বও বাড়ানো হয়েছে। তিনি আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নতুন করে তার সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যুক্ত করা হয়েছে। গেজেটে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এ দায়িত্ব পুনর্বণ্টন কার্যকর করা হয়েছে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.