এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষক নিয়োগে ৬০৮ পদ কমিয়ে নতুন বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে আগের তুলনায় ৬০৮টি পদ কমিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগে যেখানে প্রায় সাড়ে ১৩ হাজার পদের কথা বলা হয়েছিল, সেখানে সংশোধিত বিজ্ঞপ্তিতে ১২ হাজার ৯৫১টি পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হতে পারে।Primary & Secondary Schooling (K-12)

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নতুন করে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে, যা চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

এর আগে গত ১২ মার্চ নতুন করে বিজ্ঞপ্তি জারির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয় এবং পরবর্তীতে তা অনুমোদন পায়। এরই ধারাবাহিকতায় ১০ মার্চ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের যোগ্যতায় সংশোধন এনে এমপিও নীতিমালার কয়েকটি ধারা পরিবর্তন করা হয়।

নতুন সিলেবাস অনুযায়ী নিয়োগ পরীক্ষায় মোট ৮টি বিষয়ে ৮০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও আইসিটি—প্রতিটিতে ১০ নম্বর করে রাখা হয়েছে। এছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ৫ নম্বর করে নির্ধারণ করা হয়েছে। প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর করে বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া বিভাগভিত্তিক আলাদা বিষয়েও নম্বর নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রার্থীদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর, কারিগরি শিক্ষা বিভাগের জন্য কারিগরি ব্যবস্থাপনা বিষয়ে ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রার্থীদের জন্য ধর্মীয় ও সংশ্লিষ্ট বিষয়ে ২০ নম্বর রাখা হয়েছে।Primary & Secondary Schooling (K-12)


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.