নিউজ ডেস্ক।।
সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাপিয়ে দেওয়া ও ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে কোনো ধরনের অস্থিরতা নয়, বরং সম্প্রীতির রাজনীতিই এগিয়ে নিতে চায় বিএনপি।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায় বিএনপিকে মন থেকে গ্রহণ করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন। তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও সমতল পাহাড়ি সবাই মিলে একটি সম্প্রীতির দেশ গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
তাই আপনাদের কাছে আমার দায়বদ্ধতা আছে। এলাকায় গ্যাস বা পানির সংকট থাকলে জানালে তা সমাধান করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
