নিউজ ডেস্ক।।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। সরকারের লক্ষ্য একটি বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কার্নিভাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার সকালে বরগুনা সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (২২ ও ২৩ মার্চ) পর্যন্ত চলবে এই কার্নিভাল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
