এইমাত্র পাওয়া

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক।। 

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেন, আমরা স্বয়ংক্রিয় সিস্টেম চালু করবো, গার্ডও থাকবে। রেলগেটের কাছাকাছি আসার পর যাতে অটোমেটিক রেলগেট পড়ে যায়। যেখানে রেলগেট আছে, সেখানে আমরা আন্ডারপাস বা ফ্লাইওভার করবো।

এই ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।
রবিবার দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.