এইমাত্র পাওয়া

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক।।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস।

১৭ মার্চ জারিকৃত এই সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ আছে, সম্প্রতি আপনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক/অন্যান্য) প্রোফাইল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থি। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.