নিজস্ব প্রতিবেদক।।
ঈদের ছুটির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসব বিষয়ে জানান।
ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, জ্বালানিসহ কিছু বিষয়ে সমাজে একটা অস্থিরতা রয়েছে। সেগুলো নিরসনে মন্ত্রীদের কাজ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি বলেন, নারী নির্যাতন এবং ধর্ষণের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার করা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
