এইমাত্র পাওয়া

ইউজিসি চেয়ারম্যান হলেন অধ্যাপক মামুন আহমেদ

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হলেন। চেয়ারম্যান পদে তার নাম চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.