এইমাত্র পাওয়া

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।। 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন।

এছাড়া, মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.