এইমাত্র পাওয়া

এমপিও নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি

নিউজ ডেস্ক।।

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে— অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকালে জনবল কাঠামো সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা এবং অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। তবে সরকার-সমর্থিত জনপ্রতিনিধি ও শিক্ষক নেতাদের একাংশের আপত্তির মুখে বিষয়টি নিয়ে পুনরায় পর্যালোচনা করা হয়। শেষ পর্যন্ত এনটিআরসিএর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সচল রাখার সিদ্ধান্ত হলেও অভিজ্ঞতার শর্ত কঠোর করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.