নিউজ ডেস্ক।।
নানা অভিযোগে পেন্ডিং পূর্ববর্তী সরকারগুলোর সব নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল সোমবার মন্ত্রণালয়ের অধীনস্ত অনেকগুলো সংস্থা প্রধানের সঙ্গে ‘শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন ইশতেহার ২০২৬ বাস্তবায়নে ১৮০ দিনের কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত সভায় মন্ত্রী এমন নির্দেশ দেন।
গতকালের সভায় শিক্ষা মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, প্রদর্শক ও অন্যান্য জনবল নিয়োগে গত কয়েক বছরের অনিয়ম ও দুর্নীতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, যেসব নিয়োগ বিজ্ঞপ্তি নব গঠিত বিএনপি সরকার দেয়নি, কিন্তু আগের সরকারগুলোর আমলে প্রক্রিয়া শুরু হয়ে এখনও চাঁদাবাজিসহ নানা অভিযোগে পেন্ডিং আছে সেগুলোর দায় বিএনপি সরকার নেবে না। সেই সব প্রক্রিয়া যেটা যে অবস্থায় আছে সব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, পেন্ডিং থাকা বিভিন্ন পদে নিয়োগের সাথে যদি কোনো কর্মকর্তা জড়িত থাকেন তারা যেন নিজ ইচ্ছায় অন্যত্র বদলি হয়ে চলে যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
