এইমাত্র পাওয়া

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক।। 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কী হবে, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪ বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।

গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সভায় আলোচনা হয়। বর্তমানে রাজনৈতিক সরকার বিধায় জনপ্রতিনিধিদের আকাঙ্ক্ষা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়ার পক্ষে মতামত আসে। বর্তমানে স্নাতক পাস যোগ্যতা তুলে দেওয়ার আলোচনা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কী হবে— তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে সিদ্ধান্ত হয়। কারণ, শিক্ষাখাত একটি বড় খাত। এই খাতের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধিসহ বড় অংশীজন জড়িত। হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া যাবে না


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.