এইমাত্র পাওয়া

ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক।। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ৫ জানুয়ারি আংশিক কমিটিতে মহিউদ্দিন সভাপতি ও আশিকুর রহমান সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কমিটিতে অফিস সম্পাদক আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ছাত্র অধিকার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আহসান হাবিব ইমরোজ।

এছাড়া কমিটির আইটি সম্পাদক হিসেবে হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া) দায়িত্ব পেয়েছেন।

নতুন এই কমিটিতে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান, গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান, ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে মো. মাহবুব আলম (মিরাজ) মনোনীত হয়েছেন।

এর আগে, গত ৫ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ডাকসুর এজিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেক্রেটারি হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মু. সাজ্জাদ হোসাইন খাঁন নির্বাচিত হয়েছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.