এইমাত্র পাওয়া

মির্জা আব্বাস মামলা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে

নিউজ ডেস্ক।। 

মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, সমন জারি
মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, সমন জারি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটি করা হয়। 

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এ আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। আর ওই আসনে এনসিপির প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে হেরে যান। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। এসব বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে।

শুধু মির্জা আব্বাসকে নয়, অতিরিক্ত বেয়াদবী আর সীমাহীন বাড়াবাড়ি করে এরা জনগনকেও অনেক বেশী মানসিক নির্যাতন করে আসতেছে। দেশের শান্তি বিনষ্টকারী এই চরম বেয়াদবগুলোর দৃষ্টান্তমুলক কঠিন শাস্তি হওয়া খুব জরুরী।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। —মামলার আবেদ করতে এতদিন দেরি কেন হল সেটা বোঝা গেল না!

একদিকে জনাব পাটোয়ারী মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা আব্বাস এর বিরুদ্ধে মানহানীর বক্তব্য দিচ্ছেন অপরদিকে ঢাকা -৮ নির্বাচনী এলাকার সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত কে তাচ্ছিল্য করছেন।এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া উচিৎ।

এনপিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী যখনই মিডিয়ার মুখোমুখি হোন তখনই মির্জ্জা আব্বাস কে লক্ষ্য করে সব সময় নেতিবাচক মন্তব্য করেন তরুণ প্রজন্মের উদীয়মান রাজনৈতিক নেতা হিসেবে জনাব পাটোয়ারীর কথাবার্তায় আরো ধৈর্যশীল ও দায়িত্ববান হাওয়া উচিত।রাজনৈতিক বিশ্লেষণ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.