নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউটগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ ২০২৬) রাতে এ প্রক্রিয়া শেষ হয়। পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির লক্ষ্যে প্রযুক্তি ইউনিটে অনলাইনের আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট।
পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে ঢাবির প্রযুক্তি ইউনিটের অধীন অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনের প্রক্রিয়া গত ১৪ জানুয়ারি শুরু হয়। শুরুতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ ছিল। পরে তা বাড়ানো হয়।
ওয়েবসাইটের মাধ্যমে আবেদনসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৮৫০ টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
