এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের র‍্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। 

শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে র‍্যাংকিং ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পরিচালনা ব্যবস্থা ও ফলাফলের মতো সুনির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে এই র‍্যাংকিং নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান মন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.