নিজস্ব প্রতিবেদক।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আরএমও ডা. ইমাম হোসাইন।
জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে ছুরিকাঘাত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফজলুর রহমান নামে এক কর্মচারী।
পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে আত্মহত্যার চেষ্টা অবস্থায় দেখেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল