এইমাত্র পাওয়া

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক।। 

সরকারের প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন এনে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া সচিবদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগ, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয় এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তারা এ পদে অধিষ্ঠিত থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ (সিনিয়র) তথ্য কর্মকর্তা (গ্রেড-৬) আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা /এ/০৩ /০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.