এইমাত্র পাওয়া

বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক।।

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংখ্যালঘু সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সশস্ত্র বাহিনী এবং প্রতিবন্ধীসহ নির্দিষ্ট ক্যাটাগরির শিক্ষার্থীরা আগামী ২৫ মার্চের মধ্যে এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উপবৃত্তি মূলত সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলি (হিন্দু), বৌদ্ধ, খ্রিষ্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক, প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত) এবং উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৫ মার্চের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় প্রমাণকসহ জমা দিতে বলা হয়েছে। আবেদনের ক্ষেত্রে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির জন্য ‘ফরম নং-১’ এবং একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির জন্য ‘ফরম নং-২’ ব্যবহার করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানগণ প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক বা উপ-পরিচালকের কার্যালয়ে পাঠাবেন।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা প্রধান কার্যালয়ে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। কোনো শিক্ষার্থী বা প্রতিষ্ঠান সরাসরি প্রধান কার্যালয়ে আবেদন পাঠালে তা বাতিল বলে গণ্য হবে।

ঢাকা সফরে আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুরঢাকা সফরে আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর
আবেদন ফরম মাউশির অফিসিয়াল ওয়েবসাইট (www.dshe.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা /এ/০২ /০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.