এইমাত্র পাওয়া

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে সেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। 

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ সেচ্ছাসেবী প্রস্তুত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য খেলার মাঠ এবং স্কুল চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় সচেতনতা তৈরি করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।’

 

শিক্ষাবার্তা /এ/০১ /০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.