এইমাত্র পাওয়া

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা বেজে ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটেও ভূকম্পন অনুভূত হয়।

ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.