নিজস্ব প্রতিবেদক।।
মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি-না, তা সংসদে নির্ধারিত হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি এ তথ্য জানান।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সে ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।’
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি-না, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে।’
এ সময় পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই বলেও জানান বিএনপি মহাসচিব।
এদিন সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে সিটি করপোরেশনের প্রশাসকরা যোগদানপত্র জমা দেন। নতুন প্রশাসকরা জানান, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে অগ্রাধিকার নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।
শিক্ষাবার্তা /এ/২৪/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল