স্পেশাল করেসপন্ডেন্ট।।
নতুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দায়িত্ব নেওয়ার পর নড়ে চড়ে বসেছে শিক্ষা প্রশাসন।
কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত অফিস সময়সূচি মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন সই করা চিঠি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জারি করা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে আগমন ও প্রস্থান শীর্ষক চিঠিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন মাঠ পর্যায়ের সব কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত অফিস সময়সূচি মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
‘যথাসময়ে আগমন ও প্রস্থানে ব্যতয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অধিদপ্তরের সব পরিচালক, সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা/থানা শিক্ষা অফিসারদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা /এ/২১/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল