নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের এক মাসের মধ্যে অধিবেশন বসার বিধান রয়েছে। সেক্ষেত্রে চলতি ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। একই সঙ্গে সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদুল ফিতরের আগেই অর্থাৎ চলতি রমজান মাসেই এই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে চায় ইসি।
আইন অনুযায়ী, সংসদ সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। গত ১৩ ফেব্রুয়ারি ফলাফলের গেজেটে প্রকাশ হয়েছে। সেক্ষেত্রে আগামী ১৩ মার্চের মধ্যে অধিবেশন বসার কথা। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম অধিবেশন বসার আহ্বান জানাতে পারেন। সংসদ সচিবালয় তেমন প্রস্তুতি নিয়ে রাখছে।
নিবাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। শিরগিরই সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল দেওয়া হতে পারে। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই।
সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আরপিও অনুযায়ী, যেদল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ভোট হয়। নির্বাচনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ আসন পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আসনে জয় লাভ করেছে। গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন। খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।
জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী, ৬টি আসনের ক্ষেত্রে ১টি সংরক্ষিত আসন বরাদ্দ। সেই হিসাবে বিএনপি ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি আসন পাবে। এর সঙ্গে কোনো দল বা স্বতন্ত্র সংসদ সদস্যরা জোটবদ্ধ হলে এই সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ বা ১১টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা ১ দশমিক ১৬ শতাংশ বা ১টি আসন পাবে। জাতীয় নাগরিক পার্টি পাবে ১টি আসন। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনো আসন পাবে না। তবে জোট করলে পাবে ১টি আসন। সাধারণত, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে, সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।
শিক্ষাবার্তা /এ/১৯/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল