এইমাত্র পাওয়া

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুর সাড়ে ১২টায়

নিজস্ব প্রতিবেদক।।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন ডেকেছেন।

এদিকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, কারিকুলাম পর্যালোচনা করা হবে। মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি কর্মপরিকল্পনার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

শিক্ষাবার্তা /এ/১৯/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.