এইমাত্র পাওয়া

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন শিক্ষা বার্তা পত্রিকার সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ-বিদেশের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত থেকে ন্যায়, সত্য ও মানবিকতার পথে চলার অনুপ্রেরণা জোগায়।

তিনি উল্লেখ করেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়; এটি আত্মসমালোচনা ও চরিত্র গঠনের এক অনন্য সুযোগ। সমাজে বিদ্যমান বৈষম্য, হিংসা-বিদ্বেষ ও অনৈতিকতা দূর করতে রমজানের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হওয়া জরুরি। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সততা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার চর্চা রমজানের মূল চেতনাকে শক্তিশালী করতে পারে।

শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক বলেন, “রমজান আমাদের শিখায় ধৈর্য, ত্যাগ ও সহনশীলতা। ক্ষুধার কষ্ট অনুভব করে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াই, সেটিই হওয়া উচিত এ মাসের মূল বার্তা।” তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান—রমজানের পবিত্রতা রক্ষা করে নিজ নিজ অবস্থান থেকে মানবিক ও নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখতে।

এ এইচ এম সায়েদুজ্জামান আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক করে গড়ে তুলতে পারলে রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র এই মাসে আল্লাহ তাআলা সকলের ইবাদত কবুল করবেন এবং দেশ-জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করবেন।

 তিনি মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বলেন, রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত সবার জীবনে বরকত বয়ে আনুক এবং মুসলিম উম্মাহ ঐক্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হোক

শিক্ষাবার্তা /এ/১৮/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.