এইমাত্র পাওয়া

বিদেশিরা বাংলাদেশে পড়তে আসবে, এমন শিক্ষাব্যবস্থা গড়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। 
বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হবে যাতে বিদেশিরা তাদের সন্তানদের এদেশে পড়তে পাঠাতে আগ্রহী হয়। ভবিষ্যতে বাংলাদেশিদের মধ্যে বিদেশে পড়তে যাওয়ার প্রবণতা কমে আসবে এবং দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের কাছে রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জনতার ম্যান্ডেট নিয়ে এসেছি এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আগামীর শিক্ষাব্যবস্থা গোটা বিশ্বের কাছে উদাহরণ হবে। প্রতিবেশী ও বিশ্বের অন্যান্য দেশের অভিভাবকরা তাদের সন্তানদের বাংলাদেশে পড়ানোর জন্য পাঠাতে চাইবেন। আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে বাংলাদেশিরা আর বিদেশে পড়াশোনার জন্য উদগ্রীব হবে না।’

দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে: তথ্যমন্ত্রীদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে: তথ্যমন্ত্রী
পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও সঠিক ইতিহাস তুলে ধরার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ‘ইতিহাসের নির্ভুল উপস্থাপনার জন্য আমরা একাধিক পর্যায়ের বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের সম্পৃক্ত করব। অতীতে কী ভুল হয়েছে, তা নিয়ে পড়ে না থেকে আমরা সামনে এগিয়ে যেতে চাই। যদি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি, তবে আমরা জনগণের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।’

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসাসহ শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এই সংস্কার প্রক্রিয়ায় সবার সম্মিলিত অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী দেশের ২০ কোটি মানুষের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই আমাদের সরকারের মূল লক্ষ্য।’

সচিবালয়ে প্রথম কর্মদিবসে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মন্ত্রী এহছানুল হক মিলন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.