এইমাত্র পাওয়া

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু

নিজস্ব প্রতিবেদক।।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার শুরু হয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের এই প্রক্রিয়া চলমান থাকবে। নির্ধারিত সময়ের পর আর কোনো শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহের সুযোগ পাবেন না।

 

শিক্ষাবার্তা /স/১৫ /০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.