এইমাত্র পাওয়া

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক।।

৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০ ফেব্রুয়ারি, প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে সম্প্রতি ৫০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এক বছরে একটি বিসিএস নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য দুই মাস সময় নির্ধারণ করেছে কমিশন।

প্রকাশিত ফল অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ প্রার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরের ১৯০ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।

শিক্ষাবার্তা /এ/১৫ /০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.