এইমাত্র পাওয়া

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন মোদি

নিজস্ব প্রতিবেদক।। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সম্ভাব্য নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) তারেক রহমানের পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন বলে দাবি করছে দেশটির ভারতীয় গণমাধ্যম।

ডব্লিউআইওএন তাদের প্রতিবেদনে লিখেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদার করার অংশ হিসেবে মোদিকে এই আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

শিক্ষাবার্তা /স/১৪/০২/২০২৬


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.