নিজস্ব প্রতিবেদক।।
হবিগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমদ। রাত ৯টার দিকে ফেসবুক পোস্টে তিনি অভিনন্দন জানান।
উল্লেখ্য, এ আসনে মোট ভোট রয়েছে ৪ লাখ ১৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ২৯৮ জন, মহিলা ভোটার ২ লাখ ৬ হাজার ২৬২ জন এবং হিজরা ভোটার আছেন ১৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি।
এখানে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জন প্রার্থী। এ আসনে ৫৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ পেয়েছেন ৫৮ হাজার ৪৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী মহসিন আহমদ পান ১৭ হাজার ৫০৩ ভোট।
গণভোটে হ্যাঁ এর পক্ষে পড়েছে ১৬ হাজার ৯৭১ ভোট এবং না এর পক্ষে ১১ হাজার ১৯৬ ভোট।
শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল