এইমাত্র পাওয়া

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নিজের ভোটকেন্দ্রে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাওয়া মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীর কাছে সামান্য ব্যবধানে হেরে গেছেন।

নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট। 

অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট। মাত্র ৫ ভোটের এই ব্যবধান কেন্দ্রটিতে দুই প্রার্থীর মধ্যে হওয়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটিয়ে তুলেছে।

রাজধানীর মিরপুর-কাফরুল এলাকা নিয়ে গঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই নিয়ে ভোটারদের মধ্যে আগে থেকেই টানটান উত্তেজনা ছিল।

শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.