নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
সকাল থেকে বরিশালের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
সকাল সাড়ে ১১টায় নগরীর সৈয়দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বরিশাল-৫(সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
ভোট দেওয়া শেষে সরোয়ার বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এভাবে ভোট গ্রহণ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।
কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রে নিযুক্ত থাকা প্রিজাইডিং অফিসার।
এদিকে ভোট সুন্দর ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। বরিশাল জেলার ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এরমধ্যে নারী ভোটার ১১ লাখ ১৯ হাজার ৯৩ জন, পুরুষ ভোটার ১১ লাখ ৩৬ হাজার ৪৬৭ জন। বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৮৩৩ টি।
শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
