এইমাত্র পাওয়া

ভোটকেন্দ্রে কাবিলার সঙ্গে দেখা পাটোয়ারীর

নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। ঢাকা-৮ আসনের ভোটার হয়ে রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে যান জনপ্রিয় খল ও কৌতুক অভিনেতা নজরুল ইসলাম শামীম ওরফে কাবিলা। সেখানে সংশ্লিষ্ট আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে দেখা হয় তার, দুজনের মধ্যে কুশলাদি ও হাসি বিনিময়।

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তিনি নিজেই এগিয়ে গিয়ে কাবিলার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। কাবিলাও বেশ হাসিমুখে তার আবেদনে সাড়া দেন।

দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। এ কারণে বর্তমানে নিচু স্বরে কথা বলতে হয় তাকে, যার ফলে রুপালি পর্দায় আগের মতো নিয়মিত দেখা যায় না তাকে।

তবে ভোটের মাঠে তার সরব উপস্থিতি ভক্তদের মাঝে আনন্দ যুগিয়েছে। কুশল বিনিময় শেষে দুজনেই হাসিমুখে যে যার কাজে ফিরে যান।

এদিকে ভোট দিয়ে বের হয়ে সাধারণ ভোটাররা পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.