এইমাত্র পাওয়া

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক।।

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, তার কেন্দ্রে ২২৫১ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘন্টায় ৪০০ জন ভোট প্রদান করেছেন।

 এর আগে পৌরসভার শেহালা কলোলী এলাকায় সেহালা জগদীশ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি। কেন্দ্রটির ভোটার সংখ্যা বেশি হওয়ায় স্থায়ী ভোট কক্ষের বাইরেও অস্থায়ী ভোটকক্ষ নির্মাণ করা হয়েছে এবং সেখানে ভোট গ্রহণ চলছে।

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল কাদের জানান, প্রথম দুই ঘন্টায় এই কেন্দ্রে প্রায় ১৭ শতাংশ ভোট পড়েছে।

এছাড়াও একই উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়, মনাকষা মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দুই ঘন্টায় প্রায় ১৮–২০ শতাংশ ভোট পড়েছে, প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.