নিজস্ব প্রতিবেদক।।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, জীবনের প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা পেয়ে তার ঈদের মতো আনন্দ লাগছে। তিনি আশা প্রকাশ করে বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, এই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।
মুফতি আমির হামজা জানান, সদর আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে তাদের এজেন্ট রয়েছে। তিনি বলেন, “আমি সব কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত নির্বাচন সংঘাতমুক্ত দেখছি। প্রশাসনও নিরপেক্ষ রয়েছে।
রাতের বেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেগুলো যেন পুনরায় না ঘটে। জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।
দেশের বিভিন্ন জেলায় জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে টাকা ও লিফলেট বিতরণের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুফতি আমির হামজা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও দেখেছি। তবে আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনে। এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কোনো দলের পক্ষ থেকেও যেন টাকা ছড়ানো না হয়, সেটিই তারা চান।
শিক্ষাবার্তা /এ/১২০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
