নিজস্ব প্রতিবেদক।।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে প্রকাশিত শিক্ষা আইনের খসড়ার ওপর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সাত ফেব্রুয়ারি ইমেইলে মতামত জানানোর শেষ দিন অবধি ৬৬৭টি মতামত জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, শিক্ষা আইনের বিষয়ে অফিসিয়ালি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক শিক্ষার কোনো সভা হয়নি।
Mgi group (300×250)
তবে, কথাবার্তা ও যোগাযোগ হয়েছে। যেহেতু আইন প্রণয়নের কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে। তাই অভিযোগ আকারে কেউ অফিসিয়ালি কোনো মন্তব্য করতে রাজি হননি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তারা। তবে, খসড়ার বেশিরভাগই বদলে যাবে নির্বাচিত সরকার এলে। নাম না প্রকাশের শর্তে একাধিক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।
মতামত গ্রহণ শেষ হলো এখন কি করবেন এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পরবর্তী কাজটা প্রাপ্ত মতামতের ওপর ভিত্তি করে হবে। মতামতগুলো নিয়ে আন্তমন্ত্রণালয় সভা হবে। সেই সভায় প্রাপ্ত মতামত গ্রথিত করে চূড়ান্ত খসড়া তৈরি করা হবে।
কোনো গ্রুপ থেকে মতামত বেশি এসেছে এ বিষয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা জানান, এটা সুনির্দিষ্ট করে বলা যায় না, মিক্সড গ্রুপ থেকে এসেছে এবং আমরা যেটা দেখেছি, তাদেরকে ক্লাসিফাই করা কঠিন। তারা কি শিক্ষক গ্রুপ থেকে করেছে নাকি অভিভাবক গ্রুপ থেকে করেছে নাকি অন্য কোনো গ্রুপ থেকে।পজেটিভ এবং নেগেটিভ মতামতের বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পজেটিভ নেগেটিভ দুটোই আছে, তবে বেশিরভাগ জায়গায় যে যে বিষয়ে রিলেটেড সে সেই জিনিসটা নিয়ে এসেছে। দু- একজন বলেছেন, এটাকে সঙ্গে পে-স্কেলের একটা সমন্বয় করে দেয়া যাতে শিক্ষকদের বিষয় থাকে।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো জানান, আরো অনেকগুলে কাজ করতে হবে। এখনো অনেক কাজ বাকি। শিক্ষা আইন এটাই প্রথম। শিক্ষা আইনটা হচ্ছে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে এর সঙ্গে জড়িত সবার ওপর প্রভাব পড়বে। অনেকগুলো ধাপ আছে, তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি অনেক সময় লাগবে।
দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, যেমনটা মনে হচ্ছে এই আইনের খোলনলচে বদলে যাবে, এই খসড়ার অনেক কিছুই থাকবে না।
আইনের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় গতকাল রোববার তার দপ্তরে বলেন, ‘আইনের বিষয়ে আমাদের সঙ্গে ফরমাল কোনো মিটিং হয়নি কিন্তু যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। শিক্ষা আইনের বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় অর্গানাইজ করছে।’
শিক্ষাবার্তা /এ/ ০৯/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
