নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল রোববার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ গেজেট আকারে প্রকাশ করে।
অধ্যাদেশ অনুযায়ী, কলেজগুলো স্বকীয়তা বজায় রেখে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিকভাবে সংযুক্ত থাকবে। এর আগে খসড়া অধ্যাদেশের প্রস্তাবনায় সাতটি কলেজ চারটি স্কুলে বিভক্ত করা হয়েছিল।
এ অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হল।
কলেজগুলোর শিক্ষার্থীদের দীর্ঘদিন এ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন।
শিক্ষাবার্তা /এ/ ০৯/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
